জুম্মার দিনের ১১ টি আমল এবং জুমার নামাজ মোট কত রাকাত নিয়ত

মুসলমানদের জন্য পবিত্র জুম্মাবারের রাত-দিনের গুরুত্বপূর্ণ অপরিসীম । জুম্মার দিনকে মুসলমানদের জন্য সপ্তাহে কি ঈদের দিন বলা হয় । জুম্মার দিনটির গুরুত্বপূর্ণ বোঝানোতে জন্য পবিত্র কোরআনে "জুম্মা" নামে স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে।

জুম্মার দিনের ১১ টি আমল এবং জুমার নামাজ মোট কত রাকাত নিয়ত - আমারবিডি আইটি- Amarabd IT

অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।' (সূরা জুমুআ, আয়াত : ১০)

ভূমিকা - জুম্মার দিনের ১১ টি আমল

জুম্মার দিন ও জুম্মার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ । জুম্মা শব্দটি আরবি । এর অর্থ গুলে হলো : একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া । শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে জামাতের সঙ্গে যোহরের নামাজের বদলে জুম্মার নামাজ আদায় করে । সেজন্য নামাজ থেকে "জুম্মার নামাজ" বলা হয় ।

একবার রাসুলুল্লাহ (সা.) মদিনায় যাওয়ার পর আনসার সাহাবীরা আলোচনায় বসলেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহিক একটি নির্দিষ্ট দিন রয়েছে, যেদিনে তারা সবাই একত্রিত হয় । সেজন্য আমাদের জন্য একটি দিন হওয়া প্রয়োজন, যেদিন আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ ওকে স্মরণ করব নামাজ আদায় করব।

অতঃপর তারা বললেন: শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত এবং শুক্রবার ইয়াওমুলরা গ্রহন করলেন।

জুম্মার দিনের ১১ টি আমল

নিচে জুম্মার দিনের ১১ টি আমল দেয়া হলো:

১। সবার আগে ঘুম থেকে উঠা।

২। গোসল করা।

৩। বেশি বেশি দরুদ পাঠ করা।

৪। সুগন্ধি ব্যবহার করা।

৫। হেঁটে মসজিদ যাওয়া।

৬। আগে আগে মসজিদে আসা।

৭। দোয়া করা কারণ এদিনে দোয়া বেশি পরিমাণে কবুল হয়।

৮। কাতার ভেঙে সামনে না যাওয়া।

৯। খুতবার সময় চুপ থায়।

১০। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

১১। বেশি বেশি সুরা কাহাফ তিলাওয়াত করা।

জুম্মার নামাজ মোট কত রাকাত

জুমার নামাজ মোট কত রাকাত ও নামাজের নিয়ত - আমারবিডি আইটি - Amarabd IT
সাপ্তাহিক শুক্রবারে জোহরের পরিবর্তে জুম্মার নামাজ ফরজ হিসেবে পড়তে হয় । সময় এক হলেও জোহরের নামাজ ও জুম্মার নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে । জুম্মার ২ রাকাত ফরজ আর জোহরের ৪ রাকাত ফরজ । জুম্মার নামাজের আগে ইমামের খুতবা শোনা ওয়াজিব । জোহরের নামাজে কোন খুতবা হয় না ।

জুম্মাবারের দিন দুই রাকাত নামাজ পড়া ফরজ । আর ২ রাকাত ফরজের আগে ৪ রাকাত ও ফরজের পরে ৪ রাকাত সুন্নতও রয়েছে। হলে অধিকাংশ মুসল্লিরা জুম্মার মোট ১০ রাকাত নামাজ আদায় করে । অনেকে আবার জুমার আগে ২ রাকাত সুন্নত নামাজ পড়ে থাকেন।

জুমার নামাজের নিয়ত

নামাজের নিয়ত নিজের মন থেকে পড়া যায় ।

চার রাকাত কাবলাল জুমার নিয়ত
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআতি ছালাতিল ক্বাবলাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারীফাতি আল্লাহু আকবর।

বাংলার নিয়ত হলো : আমি কেবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত
উচ্চারন: নাওয়াইতু আন উসাক্বিতা আ’ন যিম্মাতি ফারদুজ্জুহরী বিআদায়ি রাকআতাই ছালাতিল জুমুআতি ফারদুল্লাহি তাআলা ইক্বতাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ্‌ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলার নিয়ত হলো : আমি আল্লাহ্‌র জন্য ক্বেবলা মুখী হইয়া আমার উপর যোহরের ফরজ নামাজ উত্তীর্ন করিতে জুমআর দুই রাকআত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতে নিয়ত করিলাম, আল্লাহু আকবর।

চার রাকাত বাদাল জুমার নিয়ত
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

বাংলার নিয়ত হলো : আমি কেবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকায়াত বাদাল জুম্মা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম,আল্লাহু আকবর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমারবিডি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url