ধোনি বললেন ছক্কা মারার 'সহজ উপায়'
টি-টোয়েন্টি হলো ছক্কা মারার ফরম্যাট। শুধু এই সংক্ষিপ্ত ফরম্যাট কেন; ওয়ানডে কিংবা টেস্টেও যে ক্রিকেটার ধমাধম ছ্ক্কা হাঁকাতে পারেন, তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা তরতর করে বাড়তে থাকে। ক্যারিবীয় দানব ক্রিস গেইলের কথাই ভাবুন। টি-টোয়ন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ছক্কা মারায় কম যান না।
ম্যাচের যেকোনো মুহূর্তে নেমে খেলার রং বদলে দিতে পারেন ধোনি। লম্বা ছক্কা হাঁকাতে তার জুড়ি নেই। ধোনির এই দক্ষতাই অনেকেরই মনে প্রশ্ন তোলে।
কীভাবে লম্বা লম্বা ছক্কা হাঁকান 'ক্যাপ্টেন কুল'? এক ভক্তের এমন প্রশ্নে বেশ মজার জবাব দিলেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক।
যেভাবে খুব সহজে ছক্কা হাঁকান ধোনি, ঠিক সেভাবেই ভক্তের প্রশ্নের জবাবে বলেন, অর্থাৎ চোখ বন্ধ করে ব্যাট উপরে তোল; তারপর ইশ্বরের নাম নিয়ে বেদম পিটুনি দাও!'
এক সহজেই যদি ছক্কা হাঁকানো যেন, তাহলে তো সবাই মাঠে নেমে প্রতিটি বল গ্যালারিতে পাঠাত। কিন্তু বাস্তব জীবনে তো এমনটা হওয়ার সুযোগ তেমন নেই। তারপরেও ছয় বলে ছয় ছক্কার রেকর্ড তো আছে।
কিন্তু এটা এমনি এমনিতেই আসেনি; এর পিছনে থাকে অনন্ত সাধনা। ধোনি রসিকতা করে ভক্তকে জবাব দিয়েছেন। তার অর্থ এই নয় যে ঈশ্বরের নাম নিয়ে ব্যাট উপরে তুললেই বল টপকে যাবে বাউন্ডারি লাইন।
.jpg)
আমারবিডি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url